A. শূন্যস্থান পূরণ করো
( যেকোনো পাঁচটি)
- কম্পিউটার ব্যবহারকারী থেকে ইনপুট হিসেবে………….. গ্রহণ করে।
- আই সি এর সম্পূর্ণ নাম হল………।
- CPU এর সম্পূর্ণ নাম হল……।
- জয়স্টিক এক ধরনের……….. যন্ত্র।
- একটি প্রাইমারি মেমোরির উদাহরণ হল…………।
- RAM এর সম্পূর্ণ নাম……………।
- 1(GB) গিগাবাইট……………… কিলোবাইট।
B. সত্য/মিথ্যা নির্ণয় করো-
- CRT বা LED কি হলো বিভিন্ন ধরনের মনিটরের নাম……………।
- দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের আইসি ব্যবহৃত হতো………….…।
- RAM একটি ইনপুট যন্ত্রের উদাহরণ……………..।
- মাদারবোর্ড এর সঙ্গে সমস্ত হার্ডওয়ার যুক্ত থাকে……………।
- স্ক্যানার একটি ইনপুট যন্ত্রের উদাহরণ…………….।
- কম্পিউটারের নিজস্ব বুদ্ধি আছে……….।
C. সঠিক উত্তর বেছে লেখ-
1. CPU গঠিত হয়-
a. ALU ও CU নিয়ে, b. RAM ও ROM নিয়ে, c. Monitor ও Printer নিয়ে, d. কোনোটিই নয়।
2. কম্পিউটারে নেই-
a. গতি b. নির্ভুলতা c. সঞ্চয় ক্ষমতা d.সাধারণ জ্ঞান।
3. মনিটর একটি-
a. আউটপুট যন্ত্র b.ইনপুট যন্ত্র c.সংরক্ষণ d.প্রোসেসিং যন্ত্র।
4. ইনপুট যন্ত্রের উদাহরণ হল-
a. মাউস, b. প্লটার, c. RAM, d. কোনোটিই নয়।
5. আউটপুট যন্ত্রের উদাহরণ-
a.প্লটার b. লাইটপেন c.হার্ডডিস্ক d. কোনোটিই নয়।