হোম ফোল্ডার এর ব্যবহার
ডেস্কটপের লঞ্চার এ অবস্থিত দ্বিতীয় আইকন টি হলো হোম ফোল্ডার। কম্পিউটার সিস্টেমের বিভিন্ন কাজ হোম ফোল্ডার এর মাধ্যমে সম্পাদন করা যায়। লঞ্চার এ হোম ফোল্ডারের উপর ক্লিক করলে স্কিনে হোম নামে একটি উইন্ডো দেখা যাবে। হোম ফোল্ডার কে ন্যটিলাস ফাইল ম্যানেজার উইন্ডো হিসেবে ও অভিহিত করা হয়। হোম ফোল্ডারের বিভিন্ন অংশ হলো –

  1. উইন্ডোর বাম দিকের places অংশে নিচে Devices, Computer এবং Network নামে তিনটি অংশ দেখা যায়।
  2. এই তিনটি অংশের যেকোনো একটিতে ক্লিক করলেই ডান দিকের অংশে সম্পর্কিত ফাইল বা ফোল্ডার গুলো দেখা যায়।
  3. প্রাথমিক অবস্থায় ডান দিকের Computer অংশে ফাইল বা ফোল্ডার আইকন গুলি (যেমন – Home, Desktop, Documents, Downloads, Music, Picture ইত্যাদি) দেখা যায় । হোম ফোল্ডারের মধ্যে বিভিন্ন কাজগুলি নিম্নে আলোচনা করা হল-
    নির্দিষ্ট ফাইল খোলা
  4. হোম ফোল্ডারের Places অংশ থেকে নির্দিষ্ট ফোল্ডারটিতে ডবল ক্লিক করে চালু করলে ডান দিকের অংশে ওই ফোল্ডারের অন্তর্গত সমস্ত ফাইল বা ফোল্ডার গুলি দেখা যাবে।
  5. এবার নির্দিষ্ট ফাইলটির উপর মাউসের লেফট বাটন ক্লিক করলে সেটি চালু হয়ে যাবে।
    নতুন ফোল্ডার তৈরি করা
    প্রথম পদ্ধতি : ন্যটিলাস ফাইল ম্যানেজার উইন্ডো ব্যবহার করে হোম ফোল্ডারে প্রয়োজনীয় ফোল্ডার তৈরি করা যায়-১. সর্বপ্রথম places অংশ থেকে নির্দিষ্ট স্থানে বা ফোল্ডারে প্রবেশ করতে হবে যেখানে নতুন ফোল্ডার তৈরি করতে হবে।২. এবার ফাইল মেনু অন্তর্গত Create New Folder অপশন এ ক্লিক করে ডানদিকে Untitled Folder নামে একটি ফোল্ডার তৈরি হবে । এবার ওই নামটি মুছে দিয়ে নতুন নাম টাইপ করতে হবে ।
    দ্বিতীয় পদ্ধতি : ফাইল ব্রাউজার উইন্ডোজ ব্যবহার করেও হোম ফোল্ডারে প্রয়োজনীয় ফোল্ডার তৈরি করা যায় ।
    1.সর্বপ্রথম Places অংশ থেকে নির্দিষ্ট স্থানে বা ফোল্ডারে প্রবেশ করতে হবে যেখানে নতুন ফোল্ডার তৈরি করতে হবে ।
    2.এবার ডান দিকের ফাঁকা স্থানে মাউসের রাইট বাটন ক্লিক করলে যে তালিকা আসে তার Create New Folder অপশনে ক্লিক করলে ডানদিকে Untitled Folder নামে একটি ফোল্ডার তৈরি হবে। এবার ওই নামটি মুছে দিয়ে নতুন নাম টাইপ করতে হবে ।

ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করা

  1. সর্বপ্রথম Places অংশ থেকে নির্দিষ্ট স্থানে বা ফোল্ডারে প্রবেশ করতে হবে যেখানে নাম পরিবর্তন ইচ্ছুক ফাইল বা ফোল্ডার অবস্থান করছে ।
  2. এবার প্রয়োজনীয় ফাইল বা ফোল্ডারটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করলে যে তালিকা আসে তার Rename অপশনে ক্লিক করে Backspace কী ব্যবহার করে পুরনো নাম মুছে দিয়ে নতুন নাম টাইপ করতে হবে ।
    ফাইল বা ফোল্ডার মুছে ফেলা বা বাদ দেওয়া
  3. সর্বপ্রথম Places অংশ থেকে নির্দিষ্ট স্থানে বা ড্রাইভে ফোল্ডারে প্রবেশ করতে হবে যেখানে মুছতে ইচ্ছুক ফোল্ডারে ফাইলটি অবস্থান করছে ।
    2.এবার নির্দিষ্ট ফাইল বা ফোল্ডার টির উপর মাউসের রাইট বাটন ক্লিক করলে যে তালিকা আসে তার Move to thrash অপশনে ক্লিক করতে হবে।
    ফাইল বা ফোল্ডার এর প্রতিলিপি তৈরি করা
    কোন ফাইল বা ফোল্ডারে প্রতিলিপি অন্য স্থানে সংরক্ষণ করার পদ্ধতি হল-
    1.সর্বপ্রথম Places অংশ থেকে নির্দিষ্ট ফাইল বা ফোল্ডার টি নির্বাচন করতে হবে।
    2. এবার মেনুবারের Edit মেনুতে ক্লিক করে প্রাপ্ত তালিকা থেকে Copy অপশনে ক্লিক করতে হবে।
    3. এরপর পুনরায় Places অংশ থেকে নির্দিষ্ট ড্রাইভ বা ফোল্ডারে প্রবেশ করতে হবে যেখানে নির্বাচিত ফাইল বা ফোল্ডার টি প্রতিলিপি সংরক্ষণ করতে চাওয়া হচ্ছে ।
    4. আবার Edit মেনুর অন্তর্গত Paste অপশনে ক্লিক করলে Copy করা ফাইল বা ফোল্ডার টি বর্তমান স্থানে দেখা যাবে।
    ফাইল বা ফোল্ডার স্থানান্তরিত করা
    কোন ফাইল বা ফোল্ডার স্থানান্তরিত করার পদ্ধতি হলো –
    1.সর্বপ্রথম Places অংশ থেকে নির্দিষ্ট ফাইল বা ফোল্ডার টি নির্বাচন করতে হবে।
  4. এবার মেনুবারের Edit মেনু ক্লিক করে প্রাপ্ত তালিকা থেকে cut অপশনে ক্লিক করতে হবে ।
    3.এর পর পুনরায় Places অংশ থেকে নির্দিষ্ট ফোল্ডারে প্রবেশ করতে হবে যেখানে Cut করা ফাইলটি সংরক্ষণ করতে চাওয়া হচ্ছে।
  5. আবার Edit মেনুর অন্তর্গত Places অপশনে ক্লিক করলে Cut করা ফাইল নতুন স্থানে সঞ্চিত হবে।